মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পীর সৈয়দ রয়েল হায়দার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের এই দিনে যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
পীর সৈয়দ রয়েল হায়দার বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে মাতৃভাষার ভূমিকা অপরিসীম। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান ভাষা শহীদদের প্রতি পুনরায় শ্রদ্ধা জানিয়ে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।

