মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব থানার যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই ত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের জাতীয় চেতনা ও আত্মপরিচয়ের অংশ। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
নাজমুল হোসেন মন্ডল মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

