
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুভি বাংলা টিভির সাংবাদিক এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক তৈমুর আলম অপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অনুপ্রেরণার দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে অমূল্য সম্পদ।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। জাতির উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তৈমুর আলম অপু দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
