মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউপির সুরমা -তেলিয়াপাড়া মহোৎসব ২০২৬ সালের কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, শ্রীযুক্ত বাবু সুরেঞ্জন বিশ্বাস ও
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক
শ্রীযুক্ত বাবু নারায়ণ সরকার (নয়ন)।
এলাকাবাসীর সর্ব সম্মতিক্রমে মনোনীত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়া অত্র কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’কে অভিনন্দন জানিয়েছেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।

