বিশেষ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুভি বাংলা টিভির সাংবাদিক এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সম্পাদক তৈমুর আলম অপু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। তিনি ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তৈমুর আলম অপু আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, ত্যাগ ও মানবতার চর্চা। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

