
বিশেষ প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরথানাধীন কারারচর বিসিক মেরাজ ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদকে অপপ্রচার ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেরাজ আলম ভূঁইয়া।
তিনি জানান, মেরাজ ফ্লাওয়ার মিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে নিজস্ব মিলে গম ভাঙানো সম্ভব হয়নি। ফলে ওএমএস কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য সরকার তালিকাভুক্ত রহিমা ফ্লাওয়ার মিল থেকে গম ভাঙিয়ে আটা প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রকৃত তথ্য যাচাই না করে বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, মেরাজ ফ্লাওয়ার মিল ৪০ বছর যাবত সুনামের সহিত জনগণের আস্থা অর্জন করে ফ্লাওয়ার মিলটি পরিচালনা করে আসছেন। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টদের সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।
মেরাজ আলম ভূঁইয়া বলেন, কোন ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারণেই সাময়িকভাবে অন্যত্র গম ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল। ওএমএসের আটা সরবরাহ কার্যক্রম সচল রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়। তাই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
মেরাজ ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মেরাজ আলম ভূঁইয়া তার ফ্লাওয়ার মিলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা জানিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
