বিশেষ প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল সংগঠনের সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এ উপলক্ষে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সবসময় জাতীয়তাবাদী চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ।”
নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, র্স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলই হচ্ছে অগ্রণী শক্তিভূমিকা রেখেছে । আমাদের এই সংগঠনের প্রতিটি কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ।”তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

