খলিলুর রহমান রনি:
তারুণ্যের শক্তি ও সাহসী নেতৃত্বের প্রতীক হিসেবে রূপগঞ্জবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন রূপগঞ্জের বিএনপি’র মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। সমাজসেবা, তরুণদের উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে তিনি আজ যুব সমাজের আইডলে পরিণত হয়েছেন।দিপু ভূঁইয়া দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বেকার তরুণদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।স্থানীয় তরুণরা জানান, দিপু ভূঁইয়ার নেতৃত্বে তারা সঠিক পথের দিশা পাচ্ছেন। তিনি শুধু একজন সংগঠক নন, বরং একজন অনুপ্রেরণাদায়ী মানুষ, যিনি তরুণদের স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে সাহস জোগান।
এ বিষয়ে মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন,
“আমি বিশ্বাস করি তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের পাশে থাকাই আমার দায়িত্ব। রূপগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং মাদকমুক্ত রূপগঞ্জ গড়তে চাই
এলাকাবাসীর আশা, তার মতো উদ্যমী ও সমাজবান্ধব নেতৃত্ব রূপগঞ্জের উন্নয়নকে আরও গতিশীল করবে।

