আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ
নরসিংদী–৩ (শিবপুর) আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজীব হোসেন রাতুল, দ্বাদশ সংসদ নির্বাচনে জাকের পার্টির দলীয় মনোনয়ন প্রার্থী ও সাংবাদিক আলম খানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভুইঁয়া, মেহেদী হাসান তারেক, শেখ রুবেল, আবু বক্কর খান, লোকনাথ দত্ত চৌধুরী, সুমি আক্তার, খন্দকার সাখাওয়াত, শামসুল আলম, হৃদয় মিয়া, বকুল, ওসমান খান, কামাল মিয়া, আসাদ মুন্সি, মঞ্জুর এলাহী গাজ্জালী, নজরুল ইসলাম আবুল, মোহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, হাকিম আলী, শায়ের এমদাদুল হক মিলনসহ অনেকে।
এছাড়াও ছাত্রী ফ্রন্টের কারিমা সুলতানা ও তানিয়া আক্তার, স্বেচ্ছাসেবক ফ্রন্টের হামিদ মাস্টার ও শফিকুল ইসলামসহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
শিবপুর পৌরসভা ছাড়াও বাঘাব, পুটিয়া, জয়নগর, যোশর, সাধারচর, দুলালপুর, মাছিমপুর, চক্রধা ও আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
নেতাকর্মীরা জানান, গোলাপ ফুল প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মধ্যে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে দিন-রাত অবিরাম এই গণসংযোগ কর্মসূচি চলমান থাকবে।

