
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক মতপ্রকাশ পত্রিকা ও নিউজ ২১ বাংলা টিভির প্রতিনিধি, সাংবাদিক নুরুজ্জামান শেখ দেশবাসীসহ সর্বস্তরের মুসলিম ওম্মা-কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদুল আজহা হলো আত্মত্যাগ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক পবিত্র উৎসব। এই দিনে আমাদের উচিত কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক — এই কামনা করি।”
উল্লেখ্য, সাংবাদিক নুরুজ্জামান শেখ শুধুমাত্র গণমাধ্যমেই নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
