
বিশেষ প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুব আলম প্রিন্স, যিনি নিওম প্রপার্টিজ লিমিটেড, উত্তরা-ঢাকার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
এক শুভেচ্ছা বার্তায় মাহবুব আলম প্রিন্স বলেন, স্বাধীনতা দিবস শুধু আনন্দের নয়, এটি আমাদের আত্মপরিচয় ও জাতীয় চেতনাকে জাগ্রত করার দিন। তিনি মনে করেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে পারলেই একটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের অগ্রযাত্রায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিশেষে, মাহবুব আলম প্রিন্স মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
