
বিশেষ প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সম্মানিত সেক্রেটারি পেপিলন হেনরি পিউরিফিকেশন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, স্বাধীনতার এই মহান দিন বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও অর্জনের প্রতীক। অসংখ্য শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের এবং দেশের উন্নয়নে অবদান রাখা সকল সংগ্রামী মানুষকে।
পেপিলন হেনরি পিউরিফিকেশন আরও উল্লেখ করেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সকলের দায়িত্ব। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
