গাজীপুরের টঙ্গী পূর্ব থানার যুবদলের সাহসী নেতা মোফাজ্জল উদ্দিন সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত। স্বৈরাচার পতন আন্দোলনের উত্তাল দিনগুলোতে রাজপথে তার বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় মনোবল যুব সমাজকে উজ্জীবিত করেছিল।রাজপথের সেই সংগ্রামী দিনগুলোতে তিনি শুধু নেতৃত্বই দেননি, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছিলেন। তার সাহসী ভূমিকা এবং আন্দোলনে নিরলস অবদান আজও টঙ্গী পূর্ব থানার রাজনীতিতে অনুকরণীয় উদাহরণ হয়ে আছে।দলীয় সূত্র জানায়, মোফাজ্জল উদ্দিন সরকার সবসময়ই গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে আসছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে টঙ্গী পূর্ব থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমনের নেতৃত্বে সক্রিয় অংশগ্রহণের কারণে নেতাকর্মীরা তাকে “বিজয়ী যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করছেন।
স্থানীয় নেতারা জানান, মোফাজ্জল উদ্দিন সরকারের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার যুবদল আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতেও তার মতো সাহসী নেতার দিকনির্দেশনায় গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

