মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সৈয়দ রয়েল হায়দার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের গৌরবময় ও ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।”
তিনি আরও বলেন, “মহান বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ জাতি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শেষে সৈয়দ রয়েল হায়দার মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

