গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে নাজমুল হোসেন মন্ডল বলেছেন, তিনি ওয়ার্ডবাসীর সেবক হয়ে কাজ করতে চান।তিনি বলেন, “আমি কাউন্সিলর হতে চাই ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। ৪৩ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চাই।”তিনি জানান, ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া ও সামাজিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন।নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ৪৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকায় পরিণত করতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”
তার এ ঘোষণায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও পরিকল্পনায় ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গতি আসতে পারে।

