গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক, গাজী সালাউদ্দিন, সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান মিজানুর রহমান , অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া প্রধান, আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তবারক বিতরণ করা হয়।

