৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই ঐতিহাসিক বিপ্লব জাতীয় সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

