
টঙ্গী প্রতিনিধি :
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীম।
এক বিবৃতিতে তিনি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই হোক এ দিবসের অঙ্গীকার।”
বিএনপি নেতা বি.এম শামীম শ্রমিকদের সংগ্রামী চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১লা মে কেবল একটি তারিখ নয়, এটি শ্রমিকদের আত্মত্যাগ ও অধিকার আদায়ের প্রতীক।
