
নিজস্ব প্রতিবেদক
টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বি,এনপি,প্রধান আলোচক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সাবেক ১ নং যুগ্ম আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি, বিশেষ আলোচক বশির উদ্দিন,টঙ্গী পশ্চিম থানা বি,এনপি, আলোচক নুরুল ইসলাম সরকার পুত্র শাহানুর সরকার রনি ও স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংবাদিকরা। বক্তারা বলেন, নুরুল ইসলাম সরকার একজন সৎ, নির্ভীক ও সংগ্রামী রাজনীতিবিদ ছিলেন যিনি আজীবন সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে।
আলোচনায় আরও বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁর সাহসিক ভূমিকা ও দেশপ্রেমের স্বীকৃতি থাকা সত্ত্বেও, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে কারাবরণ করতে হয়েছে, যা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক।
সভায় বক্তারা সরকারের কাছে দাবি জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর সম্মান পুনরুদ্ধার করা হোক এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই নুরুল ইসলাম সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্দোষ প্রমাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
