
ঢাকা, ১১ মে ২০২৫:
দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভুইয়া দীপ এর প্রিয় মাতা, শিলা আলম শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় পরিবার, স্বজন এবং দৈনিক বাতায়ন বার্তা পরিবারের পক্ষ থেকে দেশবাসী এবং শুভানুধ্যায়ীদের নিকট আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।
শিলা আলম একজন মমতাময়ী মা, সমাজে একজন সম্মানিত ও সজ্জন নারী হিসেবে পরিচিত। তাঁর দ্রুত সুস্থতা এবং পূর্ণ সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার সন্তান মিরাজ আলম ভুইয়া দীপ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দোয়া ও মানসিক সমর্থন এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
