
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ০২ নং ওয়ার্ডে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মোঃ জাকির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী। এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তি, মানবিক সহানুভূতি এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডের জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন।
স্থানীয়রা জানান, মোঃ জাকির হোসেন একজন সৎ, নিরলস এবং জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি আমাদের দুঃখ-দুর্দশায় পাশে থাকবেন, কথা নয় কাজ করে দেখাবেন। সেই যোগ্যতা মোঃ জাকির হোসেনের মধ্যেই আমরা দেখছি।
মোঃ জাকির হোসেন বলেন, জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, আমি আমার সর্বাত্মক সর্বাত্মক চেষ্টা দিয়ে তাদের সেবা করবো। এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
জনগণের এমন আগ্রহের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে,পৌরসভা নির্বাচনে মোঃ জাকির হোসেন একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন।
