
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খাঁন ‘কে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ১৫ই মে সন্ধ্যা সাড়ে ৭ টায় মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত আ.লীগ নেতা
মাসুদ খাঁন উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত হাজী জায়েদ খান এর পুত্র।
মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার পল্টন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের মামলায় এজাহারভুক্ত আসামি মাসুদ খাঁন ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন৷
