
গাজীপুর, ১ জুন ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গীর আনারকলিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি গাজীপুর মহানগর বিএনপি শওকত হোসেন সরকার,প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, সভাপতিত্ব করেন সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি,উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি গাজী সালাউদ্দিন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের বাতিঘর। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
