
শরীয়তুল্লাহ অন্তর
গাজীপুর:
টঙ্গীর সর্ববৃহৎ গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রস্তুতি এখন পুরোদমে চলছে। এ উপলক্ষে হাট পরিদর্শনে আসেন টঙ্গী পূর্ব থানা যুবদলের অন্যতম নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। তিনি জানান, এবারের হাটে গরুর হাসিল হার কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে, যেখানে পূর্বে এই হার ছিল ৬%। এতে ক্রেতা ও বিক্রেতারা কিছুটা স্বস্তি অনুভব করবেন।
মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, হাট পরিচালনার স্বচ্ছতা, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে বেশ কিছু নিয়ম কার্যকর করা হয়েছে। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাট ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
হাটে বিক্রিত গরুর ওপর ৫% হারে হাসিল নির্ধারিত থাকবে এবং অতিরিক্ত আদায় করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। দালাল ও প্রতারকদের চিহ্নিত করে হাট থেকে বহিষ্কারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
গরু বহনকারী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে হাট এলাকায় যানজট সৃষ্টি না হয়। পাশাপাশি হাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবকদের টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় হাটে সকলকে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও স্বচ্ছ গরুর হাট উপহার দিতে চাই।
