Author: Barta25

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাঠক নন্দিত বহুবল প্রচারিত দেশের শীর্ষস্হানীয় জাতীয় দৈনিক, মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরের অভিজাত রেস্টুরেন্ট হাইওয়েইন এর কনফারেন্স হল রুমে কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের এর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবকন্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরীফ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা গ্রাম উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ চৌধুরী বলেন, সংবাদ জগতে মানবকণ্ঠ যুগ পেরিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা মানবকণ্ঠের…

Read More

কালিমুল্লাহ ইকবাল:টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা। বুধবার বাদ মাগরিব চেরাগআলীস্থ তাদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান, মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ। সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,সহ সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধক্ষ্য হাসান মামুন সহ ক্লাবের নবীন প্রবীন সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিক বৃন্দ। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত…

Read More

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ডের জনগণ আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলীকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি সবার আস্থা অর্জন করেছেন।স্থানীয়রা জানান, আইয়ুব আলী একজন সৎ, নিষ্ঠাবান ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন।ওয়ার্ডবাসীর দাবি, আইয়ুব আলী নির্বাচিত হলে এলাকার বেহাল রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য খাতে উন্নয়নসহ জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে পারবেন। তাদের বিশ্বাস, তিনি জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সমস্যাগুলো সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

Read More

জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।।।।।। কিশোরগঞ্জ নিকলীতে বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর ২০২৫ইং  দুপুর দুই ঘটিকায়  নিকলী  সমন্বিত উন্নয়ন প্রকল্প অফিস, নিকলী আইডিপি অফিসের আয়োজনে , বাস্তবায়নে পোভার্টি ইরাডিকেশন পোগ্রাম ( পি,ই,পি),অর্থায়নে পুল্টি ফ্যামিলি চেরিটেবল ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র,অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,  উপজেলার চারটি ইউনিয়ন নিকলী সদর,জারুইতলা, গুরুই,এবং কারপাশায় মোট আটানব্বই(৯৮) টি পরিবারের মাঝে বিনামূল্যে ঘর মেরামতের উপকরণ, ক্ষুদ্র ব্যবসা,হাঁস মুরগীপালন,গাছের চারা বিতরণ, চিকিৎসা সহায়তা ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে,   এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত , নিকলী আইডিপি প্রকল্প ম্যানেজার মোঃ তানজিল মিয়া,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক…

Read More

বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন নাজমুল মন্ডল। এরই ধারাবাহিকতায় তার জনপ্রিয়তা ও প্রভাব বৃদ্ধি পাওয়ায় একটি মহল তাকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নাজমুল মন্ডল জানান, “আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে রাজনীতি করেছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ…

Read More

গাজীপুর:টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এক আনন্দঘন নৌভ্রমণে অংশগ্রহণ করেন গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, তরুণ সমাজের আশা ও প্রেরণার প্রতীক ও গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।আরো অংশগ্রহণ করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এবং যুব দলের নেতা কর্মীরা। দিনব্যাপী এই আয়োজনে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের কথা বলতেই সবসময় পাশে থাকেন জাবেদ আহমেদ সুমন। নৌভ্রমণে অংশগ্রহণ করে সবাই উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। অতিথির বক্তব্যে সরকার…

Read More

আজ বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলী রেজা পাহলবি হায়দার-এর জন্মদিন। তাঁর এই বিশেষ দিনে ধর্মপ্রাণ সম্প্রদায়, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।সৈয়দ আলী রেজা পাহলবি হায়দার বিটিপির একজন মর্যাদাপূর্ণ নেতা, যিনি তার রয়েছে তরিকত আন্দোলন ও ইসলামী চেতনায় সময়োপযোগী অবদান। তাঁর শান্ত-সাহিত্যিক বক্তৃতা ও ধর্মশিক্ষার প্রচেষ্টায় বহু মানুষ উদ্বুদ্ধ হয়েছেন। বিটিপি-র নেতৃবৃন্দ বলছেন, তার জীবনের প্রতিটি উদ্যোগে ধর্ম ও মানবিক দৃষ্টিভঙ্গার মিল রয়েছেএই দিনে পরিবার ও অনুসারীবৃন্দ মিলিত হয়ে নেক কামনা ও দোয়া করবেন, বিশেষত তার সুস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য।সৈয়দ আলী রেজা পাহলবি হায়দারকে আবারও জন্মদিনের শুভেচ্ছা — আল্লাহ তায়ালা তাঁর আসমান উঁচু করে দিন,…

Read More

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার যুবদলের সাহসী নেতা মোফাজ্জল উদ্দিন সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত। স্বৈরাচার পতন আন্দোলনের উত্তাল দিনগুলোতে রাজপথে তার বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় মনোবল যুব সমাজকে উজ্জীবিত করেছিল।রাজপথের সেই সংগ্রামী দিনগুলোতে তিনি শুধু নেতৃত্বই দেননি, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছিলেন। তার সাহসী ভূমিকা এবং আন্দোলনে নিরলস অবদান আজও টঙ্গী পূর্ব থানার রাজনীতিতে অনুকরণীয় উদাহরণ হয়ে আছে।দলীয় সূত্র জানায়, মোফাজ্জল উদ্দিন সরকার সবসময়ই গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে আসছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে টঙ্গী পূর্ব থানার বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক :সাংবাদিক খলিলুর রহমান রনির পিতা-মাতার৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ খানার বিরাবো গ্রামে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাহফিলে তাদের সুস্থতা, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অর্ধশতক ধরে দাম্পত্য জীবনে তারা ভালোবাসা, ত্যাগ ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।অনুষ্ঠানে পরিবার থেকে আগত অতিথিদের আপ্যায়ন করা হয় এবং সবার মাঝে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এই আয়োজনের প্রশংসা করেন।

Read More

জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ নিকলীতে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, আজ ১১ই সেপ্টেম্বর ২০২৫ই বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল নিকলী উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের নব গঠিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরের সভাপতিত্বে এবং ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেবদাস সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম,…

Read More