জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) অনিয়মে জড়িত বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে নিকলীতে শিমুল কমপ্লেক্সের সামনেই মানব বন্ধন করেছেন ত্যাগীও যোগ্য নেতাকর্মীরা। নিকলী-বাজিতপুর দুই গুরুত্বপূর্ণ উপজেলা মিলে একটি নির্বাচনী আসন। যাকে কিশোরগঞ্জ-৫ আসন বলা হয়। এ আসনের অধীনে মোট ভোটার প্রায় সোয়া ৩ লক্ষ। এরি মধ্যে নিকলীতে প্রায় ১লক্ষ ২৫ হাজার। দেড় যুগের কাছাকাছি সময় ব্যাপী অন্যান্য উপজেলার তুলনায় অধিক নির্যাতিত ও সুবিধাবঞ্চিত ছিলেন আওয়ামী সরকারের আমলে সেখানকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যদিও আসনটি সুদীর্ঘ সময় ব্যাপী বিএনপির ঘাঁটি ছিলো।পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্টদের কৌশলে আর বিএনপির দলীয় কোন্দলে কোনঠাসার শিকার হয়।এতদসত্ত্বেও এ দুটি আসনকে ঘিরে নেতা নির্বাচন নিয়ে এখনো কাটেনি…
Author: Barta25
স্পোর্টস ডেস্ক:অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর। আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ২০২৫। এশিয়ার ক্রিকেটপ্রেমীদের কাছে এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আবেগ, উত্তেজনা ও গর্বের প্রতীক। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইতে এবং বাকি ৮টি আবুধাবিতে হবে। মোট আটটি দল এবার অংশ নিচ্ছে। সরাসরি খেলার সুযোগ পেয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব থেকে এসেছে ইউএই, ওমান ও হংকং। গ্রুপ এ তে রয়েছে ভারত,…
তৌফিকুর রহমান ষ্টাফ রিপোর্টার:নরসিংদী জেলার পলাশ থানার আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় চরসিন্দুর ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক (সাংগঠনিক সম্পাদক, পলাশ উপজেলা বিএনপি) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে ড. আব্দুল মঈন খান ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরে ড. আব্দুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবু বকর সিদ্দিক । উদ্বোধনী…
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনী বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়, মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযান পরিচালনা করে মোঃ শফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত শফিক হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের…
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি এবং মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায় এবং প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা রুখতে পারবে না। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের সবকিছু নিহিত আছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা…
গাজীপুর পুবাইল মীরের বাজার জনতা স্মার্ট কাঁচাবাজারে সিম ও টমেটোর দাম বেড়েছে। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল থাকায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিম ২০০ টাকা কেজি, টমেটো ১০০-১১০ টাকা কেজি। বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, “সবজি কিনতে এখন কিছুটা স্বস্তি লাগছে। শুধু সিম আর টমেটোর দামই বেশি। বিক্রেতাদের দাবি, মৌসুমি সরবরাহ কম থাকায় এ দুটি সবজির দাম বেড়েছে। অন্যদিকে লাউ, করলা, পেঁপে, শিম, পটলসহ অন্যান্য মৌসুমি সবজি আগের দামের মধ্যেই বিক্রি হচ্ছে। মাছ, ডাল, ডিম ও অন্যান্য নিত্যপণ্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।
জয়দেব আচার্য্য নিকলী(কিশোরগঞ্জ)।।। কিশোরগঞ্জ নিকলীতে নানান আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নিকলী উপজেলা বিএনপি,নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু এবং নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম হেলিম তালুকদারের নেতৃত্বে গ্রামীণ সংস্কৃতির অংশ বাদ্য বাজনা ডাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন নিকলী উপজেলার সাবেক এমপি আমির উদ্দিন আহম্মেদ কমপ্লেক্সের সামনে থেকে যাহা নিকলী উপজেলার বিভিন্ন সড়ক মোড় বাজার প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহি লাঠি খেলার মাধ্যমে শেষ করেন,(৩রা সেপ্টেম্বর ২০২৫)রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট…
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ মোঃ কামরুল হাসান’কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট কবি ও লেখক মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ রায়ের সঞ্চালনায় এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউর রহমান,বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ…
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধিঃ ব্যাবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করতে ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে (ডব্লিউসিসি) অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এরই মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছে। গ্রিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ কংগ্রেসে স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছেন। প্রতিনিধিদলে আরো আছেন হা-মীম গ্রুপের এমডি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ,সায়হাম কটন মিলসের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যাবসায়িক সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে। ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস শুরু হবে ২ সেপ্টেম্বর। চলবে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। দুই বছর পর পর এই কংগ্রেস আয়োজিত হয়। বিশ্ব…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। এ র্যালিতে গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, তৃণমূলের প্রিয় নেতা সরকার জাবেদ আহমেদ সুমন নেতৃত্ব দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে হাজারো জনতা উচ্ছ্বাসের সঙ্গে র্যালিতে যোগ দেন। জনগণের ঢল প্রমাণ করে, সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এলাকায় বিএনপি আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে গাজীপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ও জনসম্পৃক্ততা ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।
