শাহিন মিয়া : ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫:বাংলা ১৪৩২ সালের নতুন বছরের শুভ সূচনা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সম্মানিত উপদেষ্টা জাফরিন নাহার লুনা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে প্রোথিত ঐতিহ্য ও আনন্দের প্রতীক। আসুন, আমরা সকল বিভেদ ভুলে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বাংলা নতুন বছরকে বরণ করি।” তিনি আরও বলেন, নতুন বছর যেন সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনাই করি। দৈনিক বাতায়ন বার্তার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
Author: Batayan
শাহিন মিয়া, স্টাফ রিপোর্টার আজ নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। “সম্মিলিত তৌহিদী জনতা”-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, তরুণ-যুবকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। চরসিন্দুর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোডে এসে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। মিছিল ও সমাবেশ জুড়ে আল্লাহু আকবর ধ্বনিতে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন তুমি একা নও”, “ইসরাইলি বর্বরতা বন্ধ কর”, “আমরা সবাই গাজাবাসীর ভাই” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, “ইসরাইলের…
নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিন ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ এপ্রিল, ২০২৫)সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন ভূঁইয়ার তত্ত্বাবধানে, আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ফাতিন আলম নাফি,তানজিম আহমেদ তানিম, মাইদুল মিয়া, ইমতিয়াজ আহমেদ বশির, জাবের, তালহা, রাজু, ফাহিম প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিল। জেলা শহরের প্রধান সড়কগুলোতে হাজারো ছাত্র-ছাত্রীসহ ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে শ্লোগান দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘গাজার উপর হামলা বন্ধ করো’ এবং ‘ইসরায়েলি গণহত্যা বন্ধ করো’ স্লোগানে মুখরিত ছিল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে…
নিজস্ব প্রতিবেদকগতকাল (০৭ এপ্রিল ২০২৫) পলাশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত হয়। মিছিলে স্থানীয় দলের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা ইসরায়েলের হামলাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত অবসানের দাবি জানান। মিছিলটি পলাশ উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষ প্রতিদিন ইসরায়েলের বর্বরতা সহ্য করছে, তাদের উপর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে।” “বাংলাদেশের…
নিজস্ব প্রতিবেক ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ — রাজধানীর উত্তরা আজ এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদের সাক্ষী হলো। ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে উত্তরা সেক্টর ৪-এর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, নানা রকম প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে উত্তরা প্রকম্পিত হয়ে ওঠে—“ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ জেনোসাইড ইন গাজা”, “ডাউন উইথ ইসরায়েল” ইত্যাদি ধ্বনিতে তারা প্রকাশ করেন তাদের ক্ষোভ ও প্রতিবাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। তারা বলেন, এই প্রতিবাদ কোনো কূটনৈতিক অবস্থান নয়, এটি মানবতার পক্ষে…
শাহিন মিয়ানরসিংদী, ৭ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনি গাজা হত্যার প্রতিবাদে নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই বিক্ষোভে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো দিয়ে ঘুরেন। বিক্ষোভকারীরা গাজা সহ সহিংসতা বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে নানা স্লোগান দেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। বিক্ষোভের আয়োজকরা বলেন, বিশ্ববাসীকে এখন একযোগে কাজ করে এই মানবাধিকার লঙ্ঘন রোধ করতে হবে।” মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর এ ধরনের অমানবিক হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের দাবি, অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধ…
শাহিন মিয়াআগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল রেলস্টেশনে নিয়মিত যাত্রাবিরতি দেবে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের আন্তরিক উদ্যোগের ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ সমাজকর্মী সারোয়ার তুষার। তাঁর নিরলস প্রচেষ্টা এবং কার্যকর যোগাযোগের ফলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এছাড়া মাননীয় রেল উপদেষ্টা ও মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টার আন্তরিক সহযোগিতায় এই দাবিটি বাস্তবায়ন পেয়েছে। তাঁদের প্রতি ঘোড়াশালবাসীর পক্ষ থেকে রইল গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নতুন যাত্রাবিরতি ঘোড়াশালবাসীর যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেই মনে করছেন স্থানীয়রা। ঘোড়াশাল স্টেশনে কমিউটার ট্রেনের এই যাত্রাবিরতি যোগাযোগ ব্যবস্থা সহজতর করবে এবং কর্মজীবী মানুষের…
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক বাতায়ন পত্রিকার উপদেষ্টা জাফরিন নাহার লুনা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর সবার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্য বয়ে আনুক। এ ঈদ আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার উজ্জীবিত করুক।” তিনি আরও বলেন, ঈদের দিন একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা উচিত, যাতে সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। ঈদের আনন্দ শুধু খাদ্য, পোশাক বা উপহার সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক মিলনের প্রতীক। ঈদুল ফিতরের এই মহৎ উপলক্ষে জাফরিন নাহার লুনা তার পরিবার, বন্ধু…
১৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং দৈনিক বাতানবার্তার সহ সম্পাদক মিরাজ আলম ভূঁইয়া। এক বার্তায় তিনি বলেন, “ঈদ হল মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। আমরা সবাই ঈদের উৎসবকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গ্রহণ করি। এবারের ঈদ আমাদের মধ্যে ঐক্য, সহমর্মিতা এবং সৌহার্দ্য বৃদ্ধি করুক।” ঈদুল ফিতর মুসলিমদের মধ্যে সাম্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ। মিরাজ আলম ভূঁইয়া তার শুভেচ্ছা বার্তায় আরও বলেন, “এই বিশেষ দিনে আমরা সবাই একে অপরকে সহায়তা করে সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। ঈদ আমাদের মধ্যে সুখ-শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেয়।” এছাড়াও তিনি…
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ স্বাধীনতা দিবসে সমাজসেবক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার, ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তার জনগণের প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিবসের এ গুরুত্বপূর্ণ দিনে, আমি ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের উন্নতি, শান্তি এবং সাম্প্রতিক সামাজিক উদ্যোগগুলোর প্রতি তার অবদান প্রশংসনীয়।” এছাড়া, ট্রাম্প বলেন, “ড. ইউনূসের মানবিক কর্মকাণ্ড এবং দরিদ্রদের সহায়তায় তার কাজ বিশ্বজুড়ে প্রশংসিত। আমি আশা করি, বাংলাদেশ আরও উন্নতি করবে এবং ভবিষ্যতে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ…
