
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার তাজবুল ইসলাম (৪৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ধানক্ষেতে কাজ করছিলেন খাইরুল ইসলাম। বজ্রাঘাতে আহত অবস্থায় তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান তাজবুল ইসলাম। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনটি গরুও মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনেই মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
