
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিনের উপর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোবাইল কোর্ট পরিচালনা করা কালে সংবাদ সংগ্রহের চিত্র ধারন করাকে কেন্দ্র করে দৈনিক মাতৃজগতপত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হামলার শিকার হয়েছে।
৩রা জুন দুপুর আনুমানিক ১.২০ মিনিটে রতনপুর ছাতিয়াইন রোডে কোম্পানীর সামনে রাস্তায় ছাতিয়াইন ইউপির আলাকপুর গ্রামের জাহের মিয়ার ছেলে ভূমি খেকো কামরুল ও ছাতিয়াইন গ্রামের মৃত আরজু মিয়া ছেলে রুবেল মিয়াসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে সাংবাদিক মঈন উদ্দিন উজ্জল এর উপর আক্রমণ শুরু করে। এতে মাতৃজগত পত্রিকার মাধবপুর প্রতিনিধি বেদুর মারপিট করেন। এসময় মাধবপুর উপজেলার সহকারী ভূমি কমিশনারের নজরে পড়ে বিষয় টি। সাথে থাকা পুলিশের সহযোগিতায় তাদের কবল থেকে উদ্ধার করেন।
পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা শেষে থানায় মঈন উদ্দিন উজ্জল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।
