
বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১ মে ২০২৫: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের আপামর শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভূইয়া (দীপ)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমিকরাই জাতির মূল চালিকাশক্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা, উন্নয়ন ও অগ্রগতি। শ্রমের মর্যাদা রক্ষা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমরা চাই, একটি ন্যায্য, মানবিক ও শ্রমবান্ধব সমাজ গড়ে উঠুক, যেখানে প্রতিটি শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।”
মিরাজ আলম ভূইয়া সকল শ্রেণিপেশার শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
