
শরীয়ত উল্লাহ অন্তর :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ পলাশ মিয়া সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “শ্রমিকেরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অবদান ছাড়া একটি সভ্য ও উন্নত দেশ কল্পনাও করা যায় না। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্য মজুরির গুরুত্ব।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”
মোঃ পলাশ মিয়া শ্রমিকদের সংগ্রাম, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
