
নিজস্ব প্রতিবেদক :
গত ২১ জুলাই বাংলাদেশ জাকের পার্টির কেন্দ্রীয় মৎস্যজীবী ফ্রন্টের নতুন জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী আকরাম। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে তিনি দেশবাসীসহ সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী আকরাম বলেন,
এই দায়িত্ব আমার কাছে একটি বড় আমানত। আমি দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের জন্য আমি আন্তরিকভাবে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।
দলীয় সূত্রে জানা যায়, কাজী আকরাম দীর্ঘদিন ধরে জাকের পার্টির নানা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার নিষ্ঠা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবে কেন্দ্রীয় মৎস্যজীবী ফ্রন্টে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে মৎস্যজীবী ফ্রন্ট আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
