পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়পুলিশ সূত্রে জানা যায়। গত ১৭ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সাতমেরা ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়। বড় ঝিটকীখুড়া এলাকার তিন শ্রমিক—মো. আনোয়ার হোসেন (২৮), মো. ফেরদৌস (২৪) এবং মো. মোমিনুল ইসলাম (৩০)—একটি মর্টার শেল সদৃশ বস্তু খুঁজে পান,বস্তুটিকে মূল্যবান মনে করে তারা সেটি নিজেদের এলাকায় নিয়ে আসেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তারা সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা…
Author: Barta25
নিজস্ব প্রতিবাদক :গাজীপুর মহানগরের ৪৬ নম্বর ওয়ার্ডবাসীর সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী। তিনি বলেছেন, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান।শাহিন আহমেদ রিজভী বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করে আসছেন। ওয়ার্ডবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই তার মূল লক্ষ্য।তিনি আরও জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, যুবসমাজের উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়া…
নিজস্ব প্রতিবেদক :নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার শাহ আলম সিকদার ফেলু মেম্বারের মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ১০ মে রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এলাকাবাসীর কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।শাহ আলম সিকদার ফেলু মেম্বারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চলনা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর দুঃখ…
বিশেষ প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর ৫৭ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাশেদুল ইসলাম কিরণ বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করা এবং ঈদের আনন্দ সবার…
বিশেষ প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দামপাড়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব।তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি দামপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,…
তৌফিকুর রহমান তমালনরসিংদী প্রতিনিধি টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার ধকল কাটিয়ে আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে নরসিংদীর পলাশ থানাধীন ঐতিহাসিক চরসিন্দুর কলাবাজার। সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে বাজারের বিভিন্ন অংশে কাদা-মাটি ও পচা কলাগাছের অবশিষ্টাংশ জমে এক প্রকার তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এতে হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ব্যবসায়ী ও কৃষকদের এই চরম দুর্ভোগের কথা চিন্তা করে বাজার ইজারাদারের পক্ষ থেকে দ্রুত এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়। ইজারাদারের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীরা বাজারের প্রতিটি কোণ থেকে জমে থাকা সব ময়লা-আবর্জনা ও কাদা সরিয়ে ফেলেন। এই সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপের ফলে বাজারে এখন আবার এক…
নিজস্ব প্রতিবেদক :গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং সালের নির্বাচনকে সামনে রেখে আদালতপাড়ায় শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আলোচনা। আগামী ২১ মে ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ মোঃ শামসুল হক ভূঁইয়া-শরীফ উদ্দিন পরিষদ “সবুজ প্যানেল” থেকে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যালট নং-২ প্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়া।নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে গাজীপুর আদালত এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সভাপতি পদপ্রার্থী মোঃ শামসুল হক ভূঁইয়া আইনজীবীদের অধিকার রক্ষা, সমিতির উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আদালতপাড়ায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।তিনি বলেন, আইনজীবীদের কল্যাণ ও সমিতির সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে সদস্যদের…
নাম: নাছিমা বেগমস্বামী: দেলোয়ার হোসেন শিকদারবয়স: ২৬ বছরগ্রাম: চলনাপো: চরসিন্দুর (ইউনিয়ন)থানা: পলাশজেলা: নরসিংদীগত ৭ই মে (বৃহস্পতিবার) নিজ স্বামীর বাড়ি, চলনা গ্রাম থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।📞 যোগাযোগ: 01746-282743 আপনাদের একটি শেয়ারই পারে একজন মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। আপনাদের একটি শেয়ারই পারে একজন মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে।
বিশেষ প্রতিনিধি :নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও চলনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার ফেলু মেম্বার আর নেই। গত ৯ মে রাত ১১টা ১১ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল -এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই চরসিন্দুর ইউনিয়নসহ পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া শাহ আলম সিকদার ফেলু মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনপ্রিয় সমাজসেবক ও জননন্দিত প্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছিলেন।স্থানীয়দের কাছে তিনি ছিলেন সততা, মানবিকতা ও নেতৃত্বের প্রতীক। সমাজের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন…
বিশেষ প্রতিনিধি :সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম শিকদার ফেলু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।শাহ আলম শিকদার ফেলু এলাকার একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পাশাপাশি স্থানীয় সমাজ উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন। সবাই…
