Author: Barta25

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।বিজিবি জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার…

Read More

নিজস্ব প্রতিবেদক: সত্য সার্বিকতা ও সবার জন্য সংবাদমাধ্যম দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব পীর সৈয়দ রয়েল হায়দার। তাঁর এই অন্তর্ভুক্তিকে পত্রিকার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পীর সৈয়দ রয়েল হায়দার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তাভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা দৈনিক বাতায়ন বার্তার সম্পাদকীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন পত্রিকার কর্তৃপক্ষ।পত্রিকার সম্পাদকমণ্ডলী জানিয়েছেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা দৈনিক বাতায়ন বার্তার সঙ্গে পীর সৈয়দ…

Read More

জামাল উদ্দীন :চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং…

Read More

প্রতি বছর ২৬ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস এবছর এই দিবসের প্রতিপাদ্য ‘বিশ্বের মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান’ (World drug problem: persisting issues, new challenges, innovative responses) । জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল উদ্দেশ্য হলোঃ মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তি প্রতিরোধ এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলা। ২০২৬ সালের এ দিবস আমাদের জন্য নতুন করে ভাবনার সুযোগ এনে দিয়েছে, কারণ মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে তোলে। মাদকের অবৈধ পাচারও একটি বড় চ্যালেঞ্জ। দেশের সীমান্ত এলাকাগুলো ব্যবহার করে অসাধু চক্র…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলটি টঙ্গী পূর্ব থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য, অপপ্রচার ও অশান্ত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। তারা বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

Read More

বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে টমটমের ধাক্কায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর জোহান সারোয়ার বর্ণ (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জোহান উপজেলার পীরপুর গ্রামের বাসিন্দা এবং পীরপুর উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন টিফিন বিরতির সময় জোহান সাইকেল নিয়ে বিদ্যালয়ের বাইরে যায়। পরে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।…

Read More

মীরসরাই, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। আহত যুবকের নাম সিদ্দিকুর রহমান (৩৫)।পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মীরসরাই থানার শিল্প জোনের সিপি এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার মস্তাননগর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ প্রায় এক মাস ধরে চিকিৎসা চললেও…

Read More

বিশেষ প্রতিনিধি:গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিনকে কেন্দ্র করে তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।তরুণ এই রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জন্মদিন উপলক্ষে অনেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।নাজমুল হোসেন মন্ডল একজন উদ্যমী ও…

Read More

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মহানগরনিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে । মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশের উদ্দেশে উসকানিমূলক ও হুমকিমূলক স্লোগান দিতে শোনা যায়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে পুলিশের বিরুদ্ধে হুমকিসূচক বক্তব্যও শোনা যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের হুমকিমূলক বক্তব্য ও আকস্মিক মিছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের…

Read More

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (২৩) চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছেন। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।শুক্রবার (১৯ জুন ২০২৬) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক আইয়ুব হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার মোঃ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে…

Read More