Author: Barta25

: নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজার থেকে বিভিন্ন গ্রামে ও কলেজে যাওয়ার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ চলমান থাকলেও টানা বৃষ্টির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। সংস্কারাধীন সড়কজুড়ে কাদা, পানি ও খোঁড়াখুঁড়ির কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ খুরে রাখায় বৃষ্টির পানিতে তা কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যানবাহন উভয়ের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তার কাজ শুরু হয়েছে, এটা ভালো খবর। কিন্তু বৃষ্টির কারণে এখন চলাচল আরও কষ্টকর হয়ে গেছে। কাদা আর পানিতে অনেক সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।”এক কলেজগামী শিক্ষার্থী…

Read More

“জীবনকে জাগাই শৈল্পিকতায় ” স্লোগানকে ধারণ করে গত ২৫ এপ্রিল, শনিবার বিকেলে সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করা হয় সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের। সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি বিপুল সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নরসিংদী জেলা সংগঠক আনিসুর রহমান ভূঞা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নরসিংদী জেলার সভাপতি কবি সুমন ইউসুফ, প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী প্রাণতোষ দত্ত, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, প্রগতি লেখক সংঘ নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক সুমন আজাদ। সুলতানপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাকিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি মমিন আফ্রাদ, মাসুদ ভুঞা, রিপন চক্রবর্তী…

Read More

মো: হানিফ হোসেন : তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বী ও আহলে শুরার অন্যতম সদস্য, কাকরাইলের বিশিষ্ট আলেম মাওলানা ফারুক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মাওলানা ফারুক সাহেবের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দাওয়াতি কাজ ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। ধর্মীয় অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা ও প্রভাব ছিল সুদূরপ্রসারী। তাঁর ইন্তেকালের…

Read More

মোঃ হানিফ হোসেন : গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। নিহত আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) আজ বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে ডুবে মারা যায়। জানা গেছে, আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী নিকটস্থ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও একই মাদ্রাসার…

Read More

মোঃ হানিফ হোসেন : গাজীপুরের টঙ্গীর পশ্চিমপাড়ার সাইশ এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঘরের দরজা ভেঙে তুলে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, ফলে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল রাত প্রায় ১টার দিকে মাসুম নামের এক যুবক জোরপূর্বক ঘরের দরজা ভেঙে নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার জিমকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজা ভাঙার শব্দ ও মেয়ের চিৎকারে জেগে উঠলেও ততক্ষণে তাকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।মেয়েটির বাবা আলমগীর জানান, সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও…

Read More

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ১৯ এপ্রিল, ২০২৬​গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে, অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।​হামলার নৃশংসতা ও প্রেক্ষাপট​প্রাপ্ত তথ্যে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু নিজ বাসভবনের নির্মাণ কাজ তদারকি করছিলেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয়…

Read More

মো: হানিফ হোসেন : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় এই ঘটনায় মামলা হয়। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে।গতকাল টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন। মাদক কারবারিরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা আরো জানান, মাদকের স্পট এলাকায় পুলিশ দলবেঁধে…

Read More

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর টঙ্গী থানা যুবদল ও গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব কামরুল ইসলাম (কামু)-এর উদ্যোগে জাগরণী মিশন উচ্চ বিদ্যালয়, এরশাদনগর, টঙ্গী, গাজীপুর প্রাঙ্গণে এ মনোজ্ঞ সাংস্কৃতিক ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার (সেচ্ছাসেবকদল)। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।সারা দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য শিল্পকর্ম, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠান…

Read More

বিশেষ প্রতিনিধি :গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ডবাসীকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম (কামু)।নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের আগমন বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ৪৯ নং ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ…

Read More

মোঃ হানিফ হোসেনগাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…

Read More