সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ এনে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন টঙ্গী পূর্ব থানা ৫৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর বি,এনপি মাকছুদুর রহমান মামুন। গত ৮ জুলাই ২০২৫ তারিখে তিনি এই সাধারণ ডায়েরি করেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা সূত্র।জিডি নম্বর -৫৩১ জিডিতে মাকছুদুর রহমান মামুন উল্লেখ করেন, কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং তার রাজনৈতিক ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে যুবদল নেতা মাকছুদুর রহমান মামুন বলেন,…
Author: Barta25
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আকাশসীমায় একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহিন মিয়া। এক বিবৃতিতে মো. শাহিন মিয়া বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন ও যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তোলে। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন…
গতকাল রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের প্লে-গ্রুপ ভবনের ওপর বাংলাদেশ বেসামরিক বিমান প্রশিক্ষণ বিভাগের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নিউজিল্যান্ড। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুলের একাধিক শিশু ও শিক্ষক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ও নিবেদিতপ্রাণ শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইভাবে, প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেছেন বিমানটি জনবহুল এলাকা…
২০২৪ সালের ১৭ জুলাই ‘জুলাই বিপ্লব’-এ ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর হামলায় শহীদ হন ওয়াসিমসহ অনেক তরুণ। শহীদদের জানাজায় অংশ নিতে গিয়ে নানা বাধা ও হামলার মুখেও পিছু হটেননি টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন: “গত বছর শহীদ ওয়াসিমসহ অন্যদের জানাজায় অংশ নিতে গিয়েছিলাম। বহু বাধা পেরিয়ে জানাজা পড়লেও দোয়া শেষ করতে পারিনি—পুলিশ তখনই আবার হামলা শুরু করে।” তিনি জানান, ঐ জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনসহ আরও অনেকে। বিজয় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের…
শরীয়তুল্লাহ অন্তর ফিরে দেখা ১৮ জুলাই ২০২৪, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলনের অংশ হিসেবে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়।টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় ছাত্র ও তরুণদের সঙ্গে নিয়ে এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এই দিনে রাজপথে থাকা জনতার কণ্ঠে ছিল একটাই স্লোগান—স্বৈরাচার হাসিনার পদত্যাগ চাই।তাদের এ সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়।
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ এবং সেই পরিবারের ওপর পূর্বে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত তরুণীর বাবা ও মা টঙ্গী পূর্ব থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রথম অভিযোগে নিহত তরুণী মিতুর মা মোসাঃ ঝুমুর (৩৭) জানান, ২০২১ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত মোঃ আল আমিন (৩৫), শাহিন মিয়া (২৫), সোহেল (২২), মোসাঃ শাহিনা বেগম (২৫), ছোপ্পানী বেগম (৪৮), সাকিব (১৮) ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করায় ঝুমুর,…
তার জন্ম ১৯৫০ সালে চাঁদপুর জেলার, হাজীগন্জ উপজেলার দেশতা গ্রামে জন্ম গ্রহন করেন সাদেক বাচ্চু১৯৭২ সালে সদ্য মেট্রিক পাশ করেন -সাদেক বাচ্চুহঠাৎ করে তার বাবা মারা যান – সংসারে ৩ ভাই ৫ বোন বিধবা দাদি ফুফু সহ মোট ১১ জনের বিশাল সংসার – পড়ে যায় সাদেক বাচ্চুর ঘাড়ে – কারন তিনি ছিলেন বাবার বড় সন্তান -শুরু হয় তার স্ট্রাগল লাইভ কখনও খেয়ে কখনও না খেয়ে সংসার চলতে থাকে তাদের জীবন – তখন উপাই না পেয়ে ” ডাক বিভাগে ছোট্ট একটি চাকুরী নেন সংসারের সবার জীবন বাঁচার তাগিদে এরপর – মন্চ নাটক, টিভি নাটকে – পুরো দমে অভিনয় শুরু করেন -…
বিশেষ প্রতিনিধি নব দিগন্ত ক্লাবের উদ্যোগে আজ ৫ জুলাই,২০২৫ রোজ শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ২টা পর্যন্ত গাক চক্ষু হাসপাতাল এর তত্ত্বাবধানে, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল – বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানী অপারেশন এর আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় ক্যাম্পেইন উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া,সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারী কলেজ। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন নব দিগন্ত ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এর সদস্য-মুহাম্মদ মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার ও মাসিহুর রহমান আফরাদ, আজকের ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৩০০ এর অধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে এবং ৩০ জনের মতো রোগীর বিনামূল্যে ছানী অপারেশন এর জন্য ঢাকায় গাক…
নরসিংদী, ১ জুলাই:নরসিংদী জেলার রায়পুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর উত্তরপাড়া এলাকা থেকে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ যুবকের নাম ফারুক মিয়া । তার পিতার নাম আওলাদ হোসেন, মাতার নাম আনোয়ারা বেগম।গত ২৬ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা জানান, অনেক খোঁজাখুঁজি এবং স্থানীয় এলাকায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ফারুক মিয়া একজন শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, যার নিজ থেকে চলাফেরা এবং সঠিকভাবে নিজের পরিচয় দেওয়া সম্ভব নয়। এজন্য পরিবারের দুশ্চিন্তা বাড়ছে প্রতিদিন। যদি কোনো সহৃদয় ব্যক্তি…
শরীয়ত উল্লাহ অন্তর :টঙ্গী বাজারে কুরবানী ঈদের পর থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন খরচে চাপ বেড়েছে। বাজারে আসা এক ক্রেতা বলেন, প্রতিদিনের খাবারে চাল তো দরকারই, কিন্তু এখন মনে হচ্ছে চাল কিনতেও হিসাব করে চলতে হবে।তিনি আরও বলেন, এভাবে দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। বিক্রেতারা বলছেন, মিল থেকেই চালের দাম বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকট এর অন্যতম কারণ বলে দাবি করেন তারা। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে স্থিতিশীলতা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম…
