Author: Barta25

বিশেষ প্রতিনিধি টঙ্গী, ৩০ মে ২০২৫ — স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে এক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এই অনাড়ম্বর কিন্তু গুরুত্ববহ অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল আলী। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, দেশের প্রতি অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করে বলেন, “শহীদ জিয়া আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর আদর্শ ও সাহসিকতা আজও আমাদের পথপ্রদর্শক।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে…

Read More

এম এ কাদের, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ইটাখোলা ফাজিল মাদ্রাসার ২০২৫ সনের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯শে মে বৃহস্পতিবার মাদ্রাসার হল রুমে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানসহ ক্লাসে নিয়মিত অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটাখোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমির হোসাইন জাকারিয়া সাহেব। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মাওলানা মোঃ আতাউল্লাহ সাহেব আরবি প্রভাষক অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সম্মানিত দাতা সদস্য সম্মানিত দাতা সদস্যসৈয়দ মোঃ শাজাহান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব…

Read More

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন মোফাজ্জল উদ্দিন সরকার সিনিয়র নেতা ও সাবেক সভাপতি বিজয় টংগী পূর্ব থানা যুবদল, গাজীপুর মহা নগর। এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয়। তার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত ছিল দেশের অগ্রগতির মূল ভিত্তি।” তিনি আরও বলেন, “আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তার আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।” মোফাজ্জল উদ্দিন সরকার শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান।

Read More

কাজী কেয়া গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফ্যাক্টরীতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি ক্রুড বোমা ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) টঙ্গী থেকে যৌথ বাহিনীর চৌকস অফিসারদের নিরলস প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ২৩ মে মহানগরীর টঙ্গী থানা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ বিষয়ক সমস্যা নিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।এসংবাদ জানার পর জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে তাৎক্ষণিক যৌথ বাহিনী ছদ্মবেশে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে। যৌথ বাহিনী এঘটনায়…

Read More

মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মো. আলিফকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সূত্রপাত ২৩ মে ২০২৫, শুক্রবার। দুপুর আনুমানিক ১১টার দিকে আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬) এর সঙ্গে তার বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ওইদিনই টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে স্থানীয়দের কাছ…

Read More

ঢাকা, নয়াপল্টন | ২৮ মে ২০২৫ বিশেষ প্রতিনিধিঃ তারেক রহমানের ডাকে তারুণ্যের নেতৃত্ব প্রতিষ্ঠা ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে গাজীপুর মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠিতভাবে তারা গাজীপুর থেকে রওনা হন এবং সকালের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন। এই সমাবেশ ছিল তারুণ্যের রাজনীতির পক্ষে এক দৃঢ় অবস্থান, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবসমাজ নিজের অবস্থান জানান দেয়। গাজীপুর মহানগর বিএনপির সঙ্গে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন এ কর্মসূচিতে। বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণরা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা ও…

Read More

টংগী প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান হাবিবের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন হোসনার টেক এলাকার বাসিন্দা নুরুন নাহার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুন নাহার বলেন,আমরা প্রায় তিন-চার বছর আগে বৈধভাবে হোসনার টেক এলাকায় একটি তফসিলভুক্ত জমি ক্রয় করি। দীর্ঘদিন ধরে সেখানে গাছপালা লাগিয়ে এবং বাউন্ডারি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে জমি ভোগ করে আসছি। সম্প্রতি বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় যুবদল নেতা হাবিবুল্লাহ রহমান হাবিব আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি আরও জানান,…

Read More

বকশিগঞ্জ, জামালপুর | ২৮ মে ২০২৫ মো: শরীয়তুল্লাহ সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল কাইয়ুম-এর পক্ষ থেকে তারুণ্যের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বকশিগঞ্জ উপজেলা ছাত্রদলের একাংশ গত রাত ৩টায় যাত্রা শুরু করে। দীর্ঘ পথ অতিক্রম করে সকাল ৬টায় তারা পৌঁছায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এই যাত্রা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে সংগঠনের প্রতি দায়বদ্ধতার নিদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে। তারুণ্যের রাজনীতি বলতে বোঝানো হচ্ছে একটি নতুন রাজনৈতিক ধারা—যেখানে নেতৃত্বে থাকবে শিক্ষা, নীতি, আদর্শ ও গণতন্ত্রে বিশ্বাসী তরুণ প্রজন্ম। যারা অতীতের দমন-নিপীড়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। বিএনপি মনে করে,…

Read More

নিজেস্ব প্রতিবেদক নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় শক্তির আশঙ্কা ক্রমেই বাড়ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর উড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আজ বুধবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা বৃহস্পতিবার ও শুক্রবার আরও তীব্র আকার ধারণ করতে পারে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে নিম্নচাপটি তৈরি হয়, যা সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। পটুয়াখালীর কলাপাড়া, পায়রা বন্দর ও কুয়াকাটা সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে…

Read More

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : শিল্প নগরী টঙ্গীর চাঞ্চল্যকর বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন হত্যাকাণ্ডের মূল আসামী সাইফুল ইসলাম উজ্জল ও তার স্ত্রী সাদিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা শাখা।মাত্র ১ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ফোনের বাক্স ও ২ কেজি চাল লুটের উদ্দেশ্যে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।গত ১৯ মে ভোরে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুর গাজীবাড়ী পুকুরপাড় এলাকার একটি ভবনের ২য় তলা থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী লিখনের হাত-পা বাঁধা লাশ…

Read More