কাজী কেয়াশুক্রবার (২৩ মে, ২০২৫) সকাল ১০টায় গাজীপুর মহানগরের টঙ্গীর টিএনটি বাজারে বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেনের দুই পুত্র শহিদুল ইসলাম শান্ত (২৪) ও শফিকুল ইসলাম শুভ (২৯) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টিএনটি বাজার ব্যবসায়ী মালিক সমিতি, ৪৪ নং ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার দোসররা এই হামলা চালিয়েছে। তারা শান্ত ও শুভকে কুপিয়ে জখম করার পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কস্তুরী হোটেল’ লুটপাট করেছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এছাড়াও বক্তারা অন্তর্বর্তীকালীন…
Author: Barta25
মোঃ কাউসার হোসেন খান নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন আঠারদিয়া এলাকায় পাওয়া এক অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নি*হত যুবকের নাম পাভেল বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (২২ মে) শিবপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাইফুল ইসলাম ওরফে হিমেল (২৪)-কে গ্রেফতার করে। তিনি শিবপুর উপজেলার আঠারদিয়া গ্রামের বাসিন্দা কামাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতার হিমেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিস্তারিত চিত্র স্পষ্ট হয়। এর আগে, নিন্মগায়ে একটি স্থানে পাভেলের ম*রদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় অজানা ছিল। পরে তদন্ত ও…
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক সেবা চালু করল স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট-সেবা স্টারলিংক। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির এই যাত্রা দেশের ডিজিটাল সংযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এর আগে স্টারলিংক এক্স-এ দেওয়া একটি পোস্টে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক মূলত দুর্বোধ্য ও দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সারা বিশ্বেই জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও সেই লক্ষ্যেই এ সেবা চালু করা হয়েছে। গ্রামে বা শহরবন্দরে ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতা যেখানে প্রকট, সেখানে স্টারলিংকের মাধ্যমে স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে সরকার আশা করছে। স্টারলিংক সেবা পেতে…
লাইজু আক্তার (মানসিক রোগী), বয়স -২৫,পিতাঃ মৃত্যু জহিরুল ইসলাম, মাতা জমিলা আকতার, গ্রামঃ ফকির মার্কেট ৪৩ নং ওয়ার্ড, থানাঃ টঙ্গী পৃর্ব,ডাকঘরঃ মুন্নু নগর,জেলাঃ গাজীপুর।সে গত ১৩/০৫/২০২৫ ইং তারিখ দুপুর ০১ঘটিকার সময় টঙ্গীর ফকির মার্কেট মামার বাড়ী হইতে হারিয়ে গিয়াছে।যার গায়ের রং শ্যামলা হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল লাল রং এর উড়না ও কমলা কালারের কামিজ। টঙ্গী পৃর্ব থানার জিডি নং- ১৫/০৫/২০২৫ (১০১৪) কেউ কোন সন্ধান পেলে নিম্নে নাম্বারে যোগাযোগ করুন।মোঃ জাকির হোসেন (মামা)01984528086ফকির মার্কেট ৪৩ নং ওয়ার্ড টঙ্গী গাজীপুর।
মোঃ খলিলুর রহমান টঙ্গী বউবাজারে কাঁচা সবজির বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা স্থানীয় ক্রেতাদের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, তবে মৌসুমী সবজির দাম কিছুটা বাড়তি রয়েছে। বাজারে বর্তমানে আলু প্রতি কেজি ২০ টাকা, পেঁয়াজ ৫৫-৬০ টাকা, বেগুন ৪৫-৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, মুলা ২০-৩০ টাকা, পটল ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৫০-৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৪০-৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ও কচুরমুখী৭০ -৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সবজির সরবরাহ…
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার তাজবুল ইসলাম (৪৭)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ধানক্ষেতে কাজ করছিলেন খাইরুল ইসলাম। বজ্রাঘাতে আহত অবস্থায় তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান তাজবুল ইসলাম। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনটি গরুও মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনেই মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
ষ্টাফ রিপোর্টার, তৌফিকুর রহমান (তমাল) চরসিন্দুর ইউনিয়নের প্রাণকেন্দ্র চরসিন্দুর বাজার একটি ঐতিহ্যবাহী হাটবাজার হিসেবে পরিচিত। এখানে সপ্তাহে একাধিকবার বসে কলা ও পশুর হাট। এই বাজারকে ঘিরে প্রতিদিন শত শত মানুষ আশপাশের গ্রাম ও অঞ্চল থেকে ছুটে আসেন কেনাবেচার উদ্দেশ্যে। তবে সম্প্রতি সামান্য বৃষ্টিতেই ইউনিয়ন পরিষদ চত্বরে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, যা এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।সরেজমিনে দেখা যায়, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনের রাস্তা এবং পরিষদ চত্বরে হাঁটু সমান পানি জমে রয়েছে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে এই পানি স্থির হয়ে থাকে। এতে করে পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম…
কাজী কেয়া টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (১৭ মে) সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমা শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের দক্ষিণ পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর…
মোঃ শরীওতুল্লাহ পতিত স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে বহু দেশপ্রেমিক সেনা কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন—এটি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের অভিযোগ। তাঁদের অপরাধ ছিল সত্যের পক্ষে, গণতন্ত্র ও সংবিধানের পক্ষে দৃঢ় থাকা। আজও তাঁরা পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই অবিচার অবসানের লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি— এই দাবি কেবল ব্যক্তিগত ক্ষতিপূরণের প্রশ্ন নয়—এটি ন্যায়বিচার, স্বাধীনতা ও প্রজাতন্ত্রের মৌলিক চেতনা প্রতিষ্ঠার প্রশ্ন।
টঙ্গী প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে রাবেয়া সাবরিন লিখন (২৫) নামে এক প্রতিবন্ধী নারীকে ভাড়াবাসায় হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক গোলাম মোস্তফাকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।আজ সোমবার সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে টঙ্গীর উত্তর আরিচপুর গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, নিহত লিখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে টঙ্গী শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পটখালি গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। তিনি টঙ্গীর গাজী বাড়ি পুকুর পাড়ের উত্তর-পশ্চিম পাড়ে জনৈক গোলাম মোস্তফার মালেক মঞ্জিলের দোতলায় একটি ঘরে ভাড়ায় থাকতেন।এলাকাবাসী…
