Author: Barta25

কিশোরগঞ্জ জেলা এসপি প্রত্যাহার,আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে

Read More

নিজস্ব প্রতিবেদক:টঙ্গী গাজীপুর একটি প্রতিশ্রুতিশীল বাণিজ্যিক প্রকল্প ‘ক্যাপিটা টাইমস স্কয়ার’ দীর্ঘ দুই দশকেও ব্যবসায়ীদের কাছে তাদের বৈধ মালিকানা বুঝিয়ে দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত পাচ শতাধিক দোকান মালিক বছরের পর বছর ধরে প্রতারণা ও জুলুমের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। ২০০৫ সালের নভেম্বরে ‘কেপিটা টাইমস স্কয়ার মার্কেট’ নামক এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কর্তৃপক্ষ ৩৬টি কিস্তিতে দোকান বিক্রির ঘোষণা দিয়ে, ক্রেতাদের কাছ থেকে টাকা গ্রহণ করে। তৎকালীন সময় দোকান হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয় ২০১০ সালের মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও মার্কেটের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। ২০১২ সালে ডেভেলপার কর্তৃপক্ষ স্কয়ার…

Read More

মোঃ বুলবুল সীমান্তে উত্তেজনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একাধিক স্থানে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষই হতাহতের মুখে পড়েছে। ভারতের হামলার জবাবে পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি বাহিনী ভারতীয় দুটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং চারটি নজরদারী ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। এসব হামলায় অন্তত ২২ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে, ভারত পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হামলায় সাতজন পাক সেনা ও এক শিশু প্রাণ হারিয়েছে। ভারত হামলা চালিয়েছে তিনটি ভিন্ন স্থানে মোট ৯ বার। জবাবে পাকিস্তান ৫টি লক্ষ্যবস্তুতে ১৫ বার…

Read More

নিজস্ব প্রতিবেদক টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বি,এনপি,প্রধান আলোচক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সাবেক ১ নং যুগ্ম আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি, বিশেষ আলোচক বশির উদ্দিন,টঙ্গী পশ্চিম থানা বি,এনপি, আলোচক নুরুল ইসলাম সরকার পুত্র শাহানুর সরকার রনি ও স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংবাদিকরা। বক্তারা বলেন, নুরুল ইসলাম সরকার একজন…

Read More

স্পোর্টস ডেস্ক:একটি অধ্যায় শেষের পথে। রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ইতালির কিংবদন্তি এই কোচ, চুক্তি হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও, ক্লাবের ঘনিষ্ঠ সূত্র বলছে, আনচেলত্তি ড্রেসিংরুমে খেলোয়াড়দের বিদায়বার্তা জানিয়ে দিয়েছেন। মে মাসে লা লিগা শেষ হলেই তিনি ক্লাব ছাড়বেন। ক্লাব বিশ্বকাপে রিয়ালের কোচ হিসেবে থাকবেন না তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনচেলত্তিকে অনেক আগে থেকেই চাচ্ছিল। প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেজ তাকে ‘স্বপ্নের কোচ’ বলে উল্লেখ করেছেন। ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তি…

Read More

বিশেষ প্রতিনিধি : ঢাকা, ৬ মে ২০২৫: দীর্ঘ চার মাস বিদেশে চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিদ্দিক। বিশ্বখ্যাত একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো নিয়মিত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজন রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, হাজারো নেতাকর্মী ও সমর্থক তাঁকে স্বাগত জানান। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন পরে নেত্রীকে দেশে ফিরে পেয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, ৩ মে:ঐতিহ্যবাহী তিতাস নদী আজ দখল ও দূষণের করাল গ্রাসে ধুঁকছে। শহরের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন শত শত টন ময়লা-আবর্জনা সরাসরি নদীতে গিয়ে পড়ছে। ফলে নদীর পানিতে সৃষ্টি হয়েছে বিষাক্ততা, বাড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। শহরের আনন্দ বাজার, বাঁশ বাজার, মেড্ডা ও কারখানা ঘাট এলাকা থেকে প্রতিনিয়ত পচা ময়লা, প্লাস্টিক, বর্জ্য পানি ও মাংসের আবর্জনা ফেলা হচ্ছে তিতাসে। এসব এলাকায় কোনো পরিশোধনাগার না থাকায় ড্রেন ও নালার সব কিছু গিয়ে মিশছে নদীতে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “নদীর পাশ দিয়ে হাঁটা যায় না, প্রচণ্ড দুর্গন্ধে বাচ্চাদেরও অসুস্থ হয়ে পড়ছে। কতবার বলেছি পৌরসভায়, কিন্তু কেউ শোনে না।” শুধু দূষণই…

Read More

টঙ্গী, গাজীপুর: একসময় প্রাণবন্ত ও নাব্য তুরাগ নদী আজ যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর পাড়জুড়ে বর্জ্য, প্লাস্টিক, পোড়া কাঠ, ও শিল্পকারখানার দূষিত পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিবেশ দূষণ। টঙ্গীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তুরাগের পানি ঘন কালো, দুর্গন্ধময় এবং পানির উপরিভাগে ভেসে বেড়াচ্ছে নানা ধরনের ময়লা ও তেলাক্ত পদার্থ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিল্প কারখানাগুলো দিনের পর দিন কোনোরকম শোধন ছাড়াই রাসায়নিক বর্জ্য নদীতে ফেলে দিচ্ছে। পাশাপাশি বসবাসকারী অনেকেই নদীর ধারে ময়লা ফেলে পরিবেশ আরও বিপন্ন করে তুলছে। প্রশাসনের নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তুরাগ নদী একদিন সম্পূর্ণ মৃত নদীতে পরিণত…

Read More

বিশেষ প্রতিনিধি ঢাকা, ১ মে ২০২৫: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের আপামর শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভূইয়া (দীপ)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমিকরাই জাতির মূল চালিকাশক্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা, উন্নয়ন ও অগ্রগতি। শ্রমের মর্যাদা রক্ষা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব।” তিনি আরও বলেন, “আমরা চাই, একটি ন্যায্য, মানবিক ও শ্রমবান্ধব সমাজ গড়ে উঠুক, যেখানে প্রতিটি শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।” মিরাজ আলম ভূইয়া সকল শ্রেণিপেশার শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের নিরাপত্তা ও কল্যাণ…

Read More

শরীয়ত উল্লাহ অন্তর :আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ পলাশ মিয়া সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “শ্রমিকেরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অবদান ছাড়া একটি সভ্য ও উন্নত দেশ কল্পনাও করা যায় না। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায্য মজুরির গুরুত্ব।” তিনি আরও বলেন, “শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।” মোঃ পলাশ মিয়া শ্রমিকদের সংগ্রাম, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের পাশে…

Read More