এম এ কাদের, হবিগঞ্জ ( সিলেট) প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সেনাক্যাম্প সুত্রে জানাযায় শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলারশাহজাহানপুর ইউ’পির জালয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলেমোঃ রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২০)। আটককৃত ব্যক্তিদের…
Author: Barta25
এম এ কাদের, হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২৬ আগস্ট সকালে সিলেট রেঞ্জ অফিসে এক অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগেরহবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এম এ কাদের, হবিগঞ্জ ( সিলেট) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়ার ইটাখোলা আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের হাতে একই মাদরাসার ছাত্র খুন হয়েছে! খুনের আসামী ছাত্র রবিন(১২)’কে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। আশরাফুল ইসলাম রাফি(০৯) নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একই মাদ্রাসার ছাত্র রবিন। পুলিশ রবিন’কে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন স্হানীয়রা। স্হানীয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর, রবিন রাফির লাশের তথ্য দেন৷ রবিনের তথ্য অনুসারে রাফির লাশ উদ্ধার করেন মাধবপুর থানা পুলিশ। নিহত আশরাফুল ইসলাম রাফি (০৯) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর থানা চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের…
জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ নিকলীতে অনেক অনেক বছরের প্রাচীনতম পুরনো মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামীর আখড়া মন্দিরের সেবাইত (গোসাই) রাধারমন গোস্বামী স্মৃতি মন্দির টি পুরাতন হওয়াতে শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামী আখড়া মন্দিরের পরিচালনা কমিটি মন্দিরটি নতুনরুপে নির্মাণ করার জন্য পুরনো স্মৃতি মন্দির টি নিলাম বিক্রয় করেন, গতকাল (২৫শে আগষ্ট) ২০২৫ ই রোজ সোমবার বিকাল ৫ ঘটিকার সময় নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটদার আটরামপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামী আখড়া মন্দিরের সেবাইত (গোসাই) রাধারমণ গোস্বামী স্মৃতি মন্দির টি পুরাতন হওয়াতে উক্ত মন্দিরের পরিচালনা কমিটি মন্দিরটিকে নতুন রুপে নির্মাণ করার জন্য পুরনো মন্দির টি নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত নেন এবং …
এম এ কাদের, হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন হবিগঞ্জ জেলার মাধবপুরের তোফাজ্জল হক আকাশ।ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেইঞ্জ প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির-যোদ্ধা আকাশ। এই প্রথমবারের মতো দেশের কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্টানের ছাত্র সংসদ নির্বাচনে মাধবপুরের কেউ প্রার্থী হলেন যা তরুনদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য তৈরী করেছে। হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মোঃ মান্নান মিয়ার ছেলে তোফাজ্জল হক আকাশ। এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি হন।পড়াশোনা করছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তোফাজ্জল হক আকাশ মাধবপুরের শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় জালালাবাদ…
এম এ কাদের হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউপি’তে ২২ আগস্ট শুক্রবার সন্ধায় বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ জাবেদ সাহেব। এতে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আছিব আলী সর্দার ৯নং নোয়াপাড়া ইউপি। প্রধান অতিথির বক্তব্যেবলেন,বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।আমরা আশা করছি ঘোষিত সময়ে নির্বাচন হবে।আর নির্বাচনকে সামনে রেখে আপনারা নিষ্ঠার সাথে কাজ করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আমরাই জয়ী হব। আজকের…
জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।।। কিশোরগঞ্জের নিকলী হাওরের বুক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল প্রায় ৩:১৫ এর দিকে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো ১) আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর ইউপি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।২) ইউসুফ…
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ) দুপুরে উপজেলা শহরের ভাগলপুর মেডিকেল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হাবিব উন নবী খান সোহেল,সভাপতিত্ব করেন সদস্য,কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক বাজিতপুর উপজেলা বিএনপি শেখ মুজিবুর রহমান ইকবাল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং যুগ্ন আহবায়ক বাজিতপুর উপজেলা বিএনপি মনিরুজ্জামান মনির। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।সম্মেলনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সকলে একসঙ্গে…
এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির এক্তিয়ারপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মে মাসে পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তির তথ্য পাওয়া যায়। ১৯শে আগস্ট মঙ্গলবার সরজমিনে গিয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন’কে না পাওয়া গেলেও সহকারী শিক্ষকের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গিয়ে মে মাসে ছাত্র ভর্তি আলামত পাওয়া যায়।হাজিরা রেজিস্ট্রার বলছে মে মাসে ছাত্র ভর্তি করা হয়েছে। হাজিরা খাতার ক্রমিক অনুসারে ১৮, ২২ ও ২৭ নং রোলের ছাত্র ছাত্রী চলিত বছরের মে মাসে ভর্তি করা হয়েছে। তাছাড়া জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনজন ছাত্রর নাম, অন্য ছাত্রর নাম মুছে নতুন ভাবে বসানো…
এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে পানি উন্নয়নের জমি ভরাট করছেন। স্থানীয়রা জানান, ঝন্টু সাহার প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চলছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে। অন্যদিকে নদী ও খাল ভরাট হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে, সাথে সাথে গরিব সাধারণ কৃষকদের জমিও জোর করে ভরাট করে নিয়েছে । এলাকাবাসীদের কাছে জানা যায় সাবেক এমপি আফজাল হোসেনের এর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে জমি দখল করার অভিযোগও রয়েছে। এলাকাবাসী বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। সরকারি জমি ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ।এলাকার সাধারণ মানুষ অবৈধ বালু ভরাট বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
