মোঃ খলিলুর রহমান রাজধানী ঢাকা থেকে নরসিংদী রুটে চলাচলকারী কমিউটার ট্রেনে সংরক্ষিত মহিলা বগিতে নিয়ম ভেঙে অনায়াসে বসছেন পুরুষ যাত্রীরা। শুধু তাই নয়, অনেক যাত্রী প্রকাশ্যেই ধূমপানের মতো দণ্ডনীয় কাজেও জড়িয়ে পড়ছেন। এতে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিনের মতো কর্মজীবী নারী, শিক্ষার্থী ও অভিভাবকরা মহিলা বগিতে ওঠার পর নিরাপদ পরিবেশের আশা করলেও বাস্তবে ঘটছে ভিন্ন চিত্র। পুরুষ যাত্রীরা এসব বগিতে উঠে উচ্চ স্বরে কথা বলা, বসার জায়গা দখল এবং ধূমপানের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন—যার ফলে মহিলাদের মানসিক ও শারীরিক অস্বস্তি বাড়ছে। ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে এক নারী যাত্রী বলেন, প্রায় প্রতিদিনই দেখি,…
Author: Barta25
এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে চলতি মৌসুমে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। এতে কৃষক কৃষাণীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। কৃষকরা তারা তাদের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের কোথাও কোথাও ধান কাটা শুরু হয়েছে। আবার অনেকেই ২-১ দিনের মধ্যেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। হাওরাঞ্চলে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বছরের একমাত্র ফসল বোরো ধান কেটে ঘরে তুলতে কৃষকরা রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন। প্রতিবছরই হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল ঘরে তুলতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা মাথায় নিয়ে মাঠে থাকতে হয় হাওরবাসীর। ধান কাটার হার্ভেস্টার মেশিনের অনেক সমস্যা হচ্ছে, বার বার…
রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ০২ নং ওয়ার্ডে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মোঃ জাকির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী। এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তি, মানবিক সহানুভূতি এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডের জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। স্থানীয়রা জানান, মোঃ জাকির হোসেন একজন সৎ, নিরলস এবং জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যার সমাধানে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি আমাদের দুঃখ-দুর্দশায় পাশে থাকবেন, কথা নয় কাজ করে দেখাবেন। সেই যোগ্যতা মোঃ জাকির হোসেনের মধ্যেই আমরা দেখছি। মোঃ জাকির হোসেন বলেন,…
পোর্টস ডেস্ক নিরন্তর গুঞ্জন, দীর্ঘ অপেক্ষা—সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল পেল তাদের নতুন কাণ্ডারি। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন কার্লো আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (CBF)। সোমবার CBF-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, “এখন থেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলত্তি, যিনি ইতিহাসের এক অনন্য নাম, ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।” সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ এই নিয়োগকে কেবল কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন না, বরং এটিকে বিশ্বের কাছে এক স্পষ্ট বার্তা হিসেবেই উপস্থাপন করেছেন। তাঁর ভাষায়,“কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের দায়িত্বে আনা আমাদের…
মোঃ শরীয়তুল্লাহ মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৩ সালে সিংগাইরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিলে গুলিতে চারজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা, যেখানে তাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া হরিরামপুর থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হওয়া একটি…
বিনোদন ডেস্ক শাবনুর যখন পুরো চলচ্চিত্র ডুমিনেট করতেছিল – তার নায়ক ছিল – সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, অমিতহাসান, আমিনখান এবং মান্না – তাদেরকে নিয়ে যখন শাবনুর ব্যাস্ত – ঠিক ঐ মহুর্তে বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ব্যাবসা সফল ” বেদের মেয়ে জোসনা ” ছবির পরিচালক – তোজাম্মেল হক বকুল – শাবনুরের বাসায় গিয়ে তার পরিচালনার ” নাচনেওয়ালী ” ছবিতে কাজ করার প্রস্তাব দেন -এরপর শাবনুর পরিচালক বকুলকে গল্প শোনাতে বলেন, পরিচালক বকুল গল্প শোনালেন – তারপর কথা উঠালেন শাবনুর এই ছবির নায়ক কে থাকবে, পরিচালক বকুল আমতা আমতা করতে করতে শাকিবখানের নাম বলেন, তখন শাবনুর থমকে যান, তখন শাবনুর বলেন আপনার যা…
ঢাকা, ১১ মে ২০২৫:দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভুইয়া দীপ এর প্রিয় মাতা, শিলা আলম শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন। বর্তমানে তিনি ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় পরিবার, স্বজন এবং দৈনিক বাতায়ন বার্তা পরিবারের পক্ষ থেকে দেশবাসী এবং শুভানুধ্যায়ীদের নিকট আন্তরিক দোয়া চাওয়া হয়েছে। শিলা আলম একজন মমতাময়ী মা, সমাজে একজন সম্মানিত ও সজ্জন নারী হিসেবে পরিচিত। তাঁর দ্রুত সুস্থতা এবং পূর্ণ সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার সন্তান মিরাজ আলম ভুইয়া দীপ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দোয়া ও মানসিক সমর্থন এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিক এম এ কাদের এর সংক্ষিপ্ত পরিচিত :সাংবাদিক এম এ কাদের সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ০৫নং ওয়ার্ড শিমুলঘর গ্রামের হাজী মোঃ গাজীউর রহমানের সন্তান। তিনি দীর্ঘ বছর যাবত মানবাধিকার কর্মী ও সাংবাদিক হিসেবে সমাজের ঘটে যাও অসংখ্য কর্মকান্ডের সব দিক তুলে ধরার মাধ্যমে সমাজ সেবা করে আসছেন। মাধবপুর উপজেলায় দেশ স্বাধীনের পর সর্ব প্রথম স্যাটেলাইট টিভি’র (মাইটিভি) প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালনের মাধ্যমে সেবা করেছেন। বর্তমানেও তিনি মুভি বাংলা টিভি’র প্রতিনিধি হিসেবে সততার সাথে গ্রামগঞ্জের অসংখ্য জন সেবামূলক কার্যক্রমে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে। নিজ উপজেলায় মাধবপুর প্রেসক্লাবের পর ২য় সংগঠন ২০১৫ সালে মাধবপুর…
কিশোরগঞ্জ জেলা এসপি প্রত্যাহার,আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক:টঙ্গী গাজীপুর একটি প্রতিশ্রুতিশীল বাণিজ্যিক প্রকল্প ‘ক্যাপিটা টাইমস স্কয়ার’ দীর্ঘ দুই দশকেও ব্যবসায়ীদের কাছে তাদের বৈধ মালিকানা বুঝিয়ে দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত পাচ শতাধিক দোকান মালিক বছরের পর বছর ধরে প্রতারণা ও জুলুমের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। ২০০৫ সালের নভেম্বরে ‘কেপিটা টাইমস স্কয়ার মার্কেট’ নামক এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কর্তৃপক্ষ ৩৬টি কিস্তিতে দোকান বিক্রির ঘোষণা দিয়ে, ক্রেতাদের কাছ থেকে টাকা গ্রহণ করে। তৎকালীন সময় দোকান হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয় ২০১০ সালের মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও মার্কেটের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। ২০১২ সালে ডেভেলপার কর্তৃপক্ষ স্কয়ার…
