খলিলুর রহমান রনিআন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা জিয়া পরিষদের সদস্য আরিফ সরদার। এক বার্তায় তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবময় দিন। শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “শ্রমিকদের প্রতি সম্মান দেখানো মানেই দেশ ও জাতির প্রতি সম্মান দেখানো। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সবাইকে সোচ্চার হতে হবে।” আরিফ সরদার শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, “এই দিনে আমরা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, আমাদের দায়িত্ব শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
Author: Barta25
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সভাপতি এবং নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৬ জন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা, এম এ জলিল, আবদুল বাছেদ ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, দ্বীন মো. দিপু, হারুন-অর-রশিদ, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম, খবিরুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান ও মহসিন হোসাইন বিদ্যুৎ। কমিটির সম্মানিত সদস্যদের…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার পুবাইল থানার সাপমারা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া প্রতারণার শিকার হয়ে গাজীপুর জর্জ কোর্টে একটি মামলা দায়ের করেছেন। সূত্র জানায়, ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে মোঃ সোহেল মিয়া কালীগঞ্জ থানার উত্তরগাঁও এলাকার মোঃ সজিব মিয়াকে এক লক্ষ টাকা ধার দেন। নির্ধারিত সময় পার হওয়ার পর টাকা ফেরত চাইলে, মোঃ সজিব মিয়া তাকে একটি ব্যাংক চেক প্রদান করেন। পরবর্তীতে চেকটি সোহেল মিয়া ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে অবহিত করেন যে, সংশ্লিষ্ট একাউন্টে কোনো টাকা নেই এবং চেকটি ডিজঅনার (অসম্মানিত) হয়েছে। এরপর থেকে বারবার চেষ্টা করেও মোঃ সোহেল মিয়া অভিযুক্ত মোঃ সজিব মিয়ার সাথে কোনোভাবে…
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর সংবাদদাতা:ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের গণ্য হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে গণসংযোগ ও লিফটে বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার বিকেলে গণসংযোগ ও লিফট বিতরণ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে হেযবুত তওহীদের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ‘ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয়’ সংক্রান্ত লিফলেট বিতরণ করে। গণসংযোগটি চৌরাস্তায় এলাকার গাজীপুর-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ এবং জয়দেপুর রোড প্রদক্ষিণ করে। এসময় হেযবুত তওহীদের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, সারা বিশ্বে অন্যায়ভাবে মুসলিম দেশগুলোকে একে একে ধ্বংস করে দেয়া হচ্ছে। লক্ষ লক্ষ নিরীহ মুসলিম নারী-পুরুষ এমনি শিশু নির্বিচারে হত্যা করা হচ্ছে। জাতিগতভাবে মুসলিরা ছিল শ্রেষ্ঠ। তারা আরো বলেন, এ সংকট…
মো: খলিলুর রহমান রনিঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ — হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ছাউনিতে যাত্রীরা বসার জায়গার অভাবে ভোগান্তিতে পড়ছেন। ছাউনির প্রায় পুরোটাই দখল করে বসেছে বিভিন্ন বাস কোম্পানির টিকিট কাউন্টার, যার ফলে বিমানবন্দরে আগত ও প্রস্থানরত যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে যারা বিমানবন্দর থেকে বাসে করে দেশের বিভিন্ন জায়গায় যেতে চান, তারা টিকিট কাটার সুবিধা পেলেও বসার মতো ন্যূনতম সুযোগ পাচ্ছেন না। অনেকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ ফুটপাথ বা আশপাশের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। স্থানীয় এক যাত্রী বলেন, “টিকিট কাউন্টার বসানো ভালো, কিন্তু পুরো ছাউনিটাই কাউন্টার দিয়ে ভর্তি। সাধারণ…
খলিলুর রহমান (রনি) টঙ্গীর খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে রোববার আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘স্টার সান ডে’। বেথলেহেমের তারার আলোয় যীশুর জন্মবার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই দিনটি প্রতিবছর বড়দিনের প্রস্তুতি হিসেবে পালন করা হয়। সকাল ৯টায় শুরু হয় প্রার্থনা, আর সেইসাথে জমে ওঠে অনুষ্ঠানস্থল। গির্জার চারপাশ সাজানো ছিল রঙিন আলোকসজ্জা ও তারকার প্রতীকে। ছোট্ট শিশুদের সরল অভিনয় আর কিশোরদের কণ্ঠে যীশুর জন্মগাঁথা যেন এক অনন্য পরিবেশ তৈরি করে। ধর্মীয় আলোচনা ও নাট্যাংশে উঠে আসে মানবতার বার্তা—ভালোবাসা, শান্তি আর ক্ষমার শিক্ষা। প্রধান অতিথি মি. আগস্টিন পিউরিফিকেশন (কালবের চেয়ারম্যান ও খ্রিস্টান মেট্রোপলিটন কো-অপারেটিভ সোসাইটির সাবেক চেয়ারম্যান) বলেন, “এমন আয়োজনে নতুন প্রজন্ম তাদের শিকড় ও…
নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন (কালব)-এর চেয়ারম্যান এবং একটি হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি: আগস্টিন পিউরিফিরফিকেশন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের গর্বিত প্রতীক। এটি শুধুমাত্র একটি দিন নয়, বরং আমাদের জীবনযাত্রার অংশ, যা নতুন আশার আলো নিয়ে আসে। সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে এই উৎসব একত্রিত করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আরও বলেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই নতুন বছর যেন আমাদের সবার জীবনে বয়ে আনে শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি।
নিজস্ব প্রতিবেদক : বাংলা ১৪৩২ নববর্ষ উপলক্ষে দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন মিয়া দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অনন্য প্রকাশ। বাংলা নববর্ষ আমাদের মনে নতুন উদ্দীপনা জাগায় এবং আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা যোগায়।” তিনি আরও বলেন, আসুন আমরা বৈষম্য, হিংসা ও বিভেদের ঊর্ধ্বে উঠে সাম্য, শান্তি ও প্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাই। বাংলা নববর্ষ হোক আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতীক। শুভ নববর্ষের এই মাহেন্দ্রক্ষণে তিনি সকল সহকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন। শাহিন মিয়া পলাশ, নরসিংদী: পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন দেশবাসীকে আন্তরিক বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বাহক। এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা পরিবর্তনের দিন নয়, এটি নতুন আশা, নতুন সম্ভাবনার প্রতীক। আমি সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা সকল বিভেদ ভুলে একসাথে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই। তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতিকে লালন ও সংরক্ষণে আমাদের সবার ভূমিকা…
নিজস্ব প্রতিবেদক :ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ১৪ নং ওয়ার্ড বাসিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং দৈনিক বাতায়ন বার্তা পত্রিকার সহ-সম্পাদক মিরাজ আলম ভূঁইয়া(দীপ)। নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গর্ব। এই দিনটি যেন সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই করি।” তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও থাকব। আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত ১৪ নং ওয়ার্ড গড়ি। মিরাজ আলম ভূঁইয়া (দীপ)ওয়ার্ডের নানা উন্নয়নমূলক কাজ এবং তরুণদের মাঝে ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার…
