গাজীপুর প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। তৃণমূলের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমি ক্ষমতার লোভে রাজনীতি করি না। জনগণের সেবক হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। গাজীপুর-৬ আসনের মানুষের দুঃখ-দুর্দশা দূর করে উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”স্থানীয় নেতাকর্মীরা জানান, সরকার জাবেদ আহমেদ সুমন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের সংকটময় সময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এলাকার সাধারণ জনগণ জানান, সুমন একজন…
Author: Barta25
বিশেষ প্রতিনিধি:৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নিউজিল্যান্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটি উপলক্ষে স্থানীয় সময় অনুযায়ী এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজিল্যান্ড বিএনপির সভাপতি ডা.সাখাওয়াত হোসেন রনো,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড-বিএনপি’র প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম রতন এবং পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খান ।আরো উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড শাখা বিএনপির সহ-সভাপতি খুরশেদ আলম ও মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ আখতার,এবং দপ্তর সম্পাদক রিফাত আলম ভুইয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এদিন সৈনিক ও জনতার মিলিত শক্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত…
৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেই ঐতিহাসিক বিপ্লব জাতীয় সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার আদর্শ ও…
টঙ্গী (গাজীপুর): ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিন সৈনিক ও জনতার ঐক্যের মাধ্যমে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন আরও বেগবান হয়েছিল। আমরা এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাব।” নাজমুল হোসেন মন্ডল সকল নেতাকর্মীকে…
আফজালুর রহমান ফরাজী :গাজীপুরের পুবাইলের ভাদুনে জনপ্রিয় শুটিং স্পট ‘মেঘলা শুটিং স্পট’-এর মালিক আব্দুল হালিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আব্দুল হালিম সরকার দীর্ঘদিন ধরে পুবাইল এলাকায় বিনোদন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর মালিকানাধীন ‘মেঘলা শুটিং স্পট’ বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে। স্থানীয় এলাকায় তিনি একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে…
আফজালুর রহমান ফরাজী:৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজিল্যান্ড শাখার দপ্তর সম্পাদক রিফাত আলম ভূঁইয়া দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় রিফাত আলম ভূঁইয়া বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দিনটি জাতীয় জীবনে অনন্য গুরুত্ব বহন করে।রিফাত আলম ভূঁইয়া দেশবাসীর কল্যাণ, জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার…
জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে দীর্ঘদিন পর প্রথমবারের মতো “হাতপাখা” প্রতীক নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন কাসেমী । এ আসনে অতীতে কখনো হাতপাখা প্রতীকের প্রার্থী নির্বাচন করেননি — তাই নিকলী ও বাজিতপুরে এবার এই প্রতীকের উপস্থিতি নতুন উদ্দীপনা ও আলোচনার জন্ম দিয়েছে। রবিবার আসরের আযাানের পর থেকে নিকলী উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন কাশেম এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ঘরে ঘরে গিয়ে ‘হাতপাখা’ প্রতীকে ভোট চেয়ে জনগণের সমর্থন কামনা করেন। মাওলানা দেলোয়ার হোসাইন কাশেমী বলেন, “দীর্ঘদিন ধরে…
জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) ।।। কিশোরগঞ্জ নিকলী উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার ডিসি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটফৌজিয়া খান, এই সময় তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদ্যালয় গুলোতে পাসের হার এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হবে, হাজিরা খাতায় ছাত্র ছাত্রীর সংখ্যা বেশী থাকলেও উপস্থিতি সংখ্যা তুলনামূলক ভাবে খুবই কম,সেই সাথে ছাত্র ছাত্রীদের পাসের হার এত পরিমানে কমে গেছে যে বলাবাহুল্য,শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পাসের হার এমন হলে তো চলবে না, আরো অনেক অনেক মনোযোগী হতে হবে,সকল ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আজ (২রা নভেম্বর ২০২৫ইং) রোজ রবিবার সকাল এগারো ঘটিকায় নিকলী…
মাহবুব আলম:আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ…
সাংবাদিকতা পেশা গবেষণায় সাম্প্রতিক পাওয়া একটা প্রতিবেদন থেকে জানা যায়””সমাজে অনেক ধরনের অপরাধী আছে—চোর, ডাকাত, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ। কিন্তু তাদের চেয়েও ভয়ংকর এক শ্রেণির মানুষ আছে, তারা হলো “বিক্রি হওয়া “সাংবাদিক”। কারণ, সন্ত্রাসী সমাজের কয়েকজনকে ভয় দেখায় বটে কিন্তু একজন বিক্রি হওয়া “সাংবাদিক” পুরো জাতির বিবেককে ধ্বংস করে দেয়। যা এই পেশায় জীবন ধারনকারী শ্রেণীর মানুষ এর জন্য অত্যাবশ্যকীয় নীতি বিবর্জিত হওয়া কিছু “সাংবাদিক” । সাংবাদিকতা মানে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, জনগণেরই কণ্ঠস্বর হয়ে ওঠা। কিন্তু যখন কোনো সাংবাদিক টাকার লোভে, ক্ষমতার মোহে বা স্বার্থের বিনিময়ে কলম বিক্রি করে দেয়, তখন সে শুধু নিজের নয়—পুরো পেশার…
